বিখ্যাত বাবা মা আর পরিবারের সিনেমা জগতে প্রভাবের কারণেই স্টার কিডরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন এমন অভিযোগ অনেক দিন ধরেই চলে আসছে I চলচ্চিত্র জগতে এমন ধারণা নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর ।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মানুষ মনে করে বিশেষ সুবিধার কারণে আমি এই অবস্থানে এসেছি, যা আমার সম্পর্কে মানুষের সবথেকে বড় ভুল ধারণা। তারা মনে করে যেহেতু সুবিধা পেয়েছি, সেহেতু কঠোর পরিশ্রম কী আমি তা জানি না।
আমি সবথেকে মেধাবী আর সবথেকে সুন্দরী নাও হতে পারি, আমার অনেক দক্ষতা নাও থাকতে পারে, কিন্তু আমি হলফ করে বলতে পারি, ছবির সেটে আমি সবথেকে পরিশ্রমী।”বাবা বনি কাপুর প্রভাবশালী প্রযোজক, আর মা শ্রীদেবী এক সময় শাসন করেছেন বলিউডে, পারিবারিক এমন অবস্থানের কারণেই মেয়ে জাহ্নবী কাপুর চলচ্চিত্রে বিশেষ সুবিধা পেয়েছেন- এই নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে।এই ধারণাকে ‘সবচেয়ে ভুল’ দাবি করে জাহ্নবী বলেন, “আমি সবথেকে পরিশ্রমী এবং তা রক্ত দিয়ে লিখে দিতে পারি, যেন আমার কাজের নীতি নিয়ে ফের কারও সন্দেহ না হয়।”ক্যারিয়ারের পছন্দ নিয়ে তিনি বলেছেন, “আমি একই জিনিস বারবার করতে পারি না, কারণ খুব সহজেই বিরক্ত হয়ে যাই। পুনরাবৃত্তি পছন্দ করি না এবং নিজের জন্য চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করি কারণ আমি বেড়ে উঠছি এক প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে। তা না হলে কেবল সময়ের অপচয় বলে মনে হবে।”২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন জাহ্নবী কাপুর। সেই ছবির হিরো ছিলেন ঈশান খাট্টার Iধড়কের পর তিনি অভিনয় করেছেন ‘দ্য কার্গিল গার্ল’ ও রুহি সিনমোয়। সবশেষ তাকে সিদ্ধার্থ সেন পরিচালিত গুড লাক জেরিতে দেখা গেছে। সামনে শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার এবং মিসেস মাহি’তে দেখা যাবে তাকে। ক্রিকেটের গল্পে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও। আরও একটি নতুন সিনেমা ‘মিলি’র ট্রেলার প্রকাশ পেয়েছে কিছুদিন আগে। ২০১৯ সালের মালায়ালাম সিনেমা ‘হেলেন’ এর হিন্দি রিমেকেও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। আগামী ৪ নভেম্বর ‘মিলি’র মুক্তির দিন ঠিক হয়েছে।সেইসঙ্গে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’-এ বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। পোল্যান্ডে সিনেমার শুটিং শেষ হয়েছে। আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।সব মিলিয়ে এই অভিনেত্রীর হাতে এখন অনেক আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে যা তাকে আগামী দিনে বি-টাউনের প্রথমসারির নায়িকার জায়গাতে পৌঁছে দেবে এমনটাই নায়িকার ভক্তদের আশা I আপাততঃ নায়িকা রাজ করছেন সোশ্যাল মিডিয়াতে ।
Tags Janhvi Kapoor
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper