লাগাতার (Murshidabad) ভারী বৃষ্টিতে তিলেরডাঙ্গা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যহত নিউ জলপাইগুড়ি সহ উত্তরপূর্ব ভারতে চলাচলকারী সমস্ত ট্রেনের পরিষেবা। এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন চলাচল বন্ধ। রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন ট্রেন পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে। তাদের অনুমান লাগাতার ভারী বৃষ্টিতে এই ধস নেমেছে। ব্যহত হয় কাঞ্চন কন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস,পদাতিক …
Read More »Eiyug
Jalpaiguri: আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মাটি খুঁড়ে উদ্ধার লুকানো দেশী মদ, মদ তৈরির উপকরন
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা আবগারি দপ্তর ও পুলিশ বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজগঞ্জ ব্লকের গজলডোবায় সরস্বতীপুর চা বাগান লাগোয়া জঙ্গল এলাকায় এক যৌথ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় একশ পয়ত্রিশ লিটার দেশী মদ, তিনহাজার নয়শো কুড়ি লিটার ফারমেন্টেড ওয়াশ বা দেশী মদ তৈরির প্রধান উপকরণ, ছাপান্নটি প্লাস্টিকের ড্রাম। উদ্ধার করা দেশী মদ ও …
Read More »toy train : হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের ছাদ ভেঙ্গে আহত সাত রেল কর্মী
বুধবার সাত সকালে (toy train ) দার্জিলিং হিমালয়ান রেলের দার্জিলিং স্টেশনে হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের টিন ও কাঠের ছাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ঘটনার সময় লোকো শেডে কাজ করছিলেন কয়েকজন রেল কর্মী।জানা গেছে কর্মরত রেল কর্মীদের মধ্যে সাতজন আহত হয়েছেন। উপস্থিত রেল কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এদের মধ্যে তিন জনের আঘাত কম বলে জানা গেছে। তবে …
Read More »kolkata: পর্যটন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল এর সাথে রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের
রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ বুধবার পর্যটন নিয়ে (kolkata) এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন কলকাতায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজের সাথে। এদিন পর্যটন মন্ত্রীর কলকাতার দপ্তরে আয়োজিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে মন্ত্রী জানান ,পশ্চিমবঙ্গে মার্কিন পর্যটকদের নিরাপত্তা, সরাসরি আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ও পর্যটন ক্ষেত্রে ভবিষ্যৎ সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান পশ্চিমবঙ্গ সরকারের …
Read More »Alipurduar: খাদ্য সুরক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের অভিযান খাবারের দোকান সহ কয়েকটি তেল মিলে
আলিপুরদুয়ার (Alipurduar) জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও কুমারগ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকগন মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁ সহ তেল মিলে অভিযান চালান। অভিযানে দোকানগুলিতে স্বাস্থ্য বিধি মেনে খাবার তৈরি করা হয় কিনা, খাবারের মান কেমন,খাবারে ব্যবহৃত বিভিন্ন রঙের গুনমান খতিয়ে দেখা হয়। একটি নামকরা হোটেলের রান্নাঘরে পাওয়া গেছে বাসি ও পচা খাবার, সেগুলি গ্রাহকদের কাছে বিক্রির উদ্দ্যেশ্যে রাখা …
Read More »siliguri: নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ শাকসবজির দাম নিয়ন্ত্রনে রাখতে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে পুলিশ কর্তারা
শিলিগুড়ি শহরের বাজার ও (siliguri) দোকান গুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অন্যান্য কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে মঙ্গলবার শিলিগুড়ির সরকারি গেস্ট হাউসে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগন। জানা গেছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি, এসিপি রবীন থাপা, এসিপি ফারুক মহম্মদ চৌধুরী সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগন। জানা …
Read More »siliguri: চা পাতার বস্তার আড়ালে ট্রাকে করে গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, গ্রেপ্তার দুই
শিলিগুড়ি (siliguri) মেট্রোপলিটন পুলিশের অধীন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পায় একটি ট্রাকে চা পাতার বস্তার আড়াল করে গাঁজা পাচারের ছক কষেছে পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ সাদা পোষাকে একত্রিশ নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির জিয়াগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাকে রাখা চা পাতার বস্তার আড়ালে থেকে উদ্ধার হয় ১৪৫.০০০কেজি গাঁজা। গ্রেপ্তার …
Read More »Jalpaiguri: জলের ড্রামের আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে গেলো পুলিশের অভিযানে
রবিবার (Jalpaiguri) রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ থানা এলাকার ইন্দিরা মোড়ে একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় পঞ্চাশটি মহিষ। পুলিশ সূত্রে জানা গেছে প্লাস্টিকের তৈরি খালি জলের ড্রামের আড়ালে মহিষগুলি লুকিয়ে রাখা ছিলো। পুলিশ মহিষগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। ট্রাকটিকে দাঁড় করিয়েই চালক সুযোগ বুঝে পালিয়ে …
Read More »CoochBehar: বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর ঐকান্তিক উৎসাহে কোচবিহার শহরে বৈরাগী দিঘীর ঘাটে অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি
আজ কোচবিহার শহরে (CoochBehar) বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুর আন্তরিক উদ্যোগে বৈরাগী দিঘীর ঘাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্য পূর্ণ গঙ্গা আরতি । এই গঙ্গা আরতি দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্পিকার রথীন্দ্র বসু জানান, ” আজ কোচবিহারের এক ঐতিহাসিক দিন। এই শহরে প্রথমবার গঙ্গা আরতি অনুষ্ঠিত হলো। শহরের মানুষ খুব উৎসাহের সঙ্গে এটি গ্রহণ করেছে।আমরা …
Read More »Alipurduar: পাথর বোঝাই ট্রাক্টর আটক ,গ্রেপ্তার চালক
বৈধ নথিপত্র (Alipurduar) ছাড়াই পাথর পরিবহণের অভিযোগে একটি ট্রাক্টর আটক করল শামুকতলা থানার ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনায় ট্রাক্টরের চালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করে। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভাটিবাড়ি ফাঁড়ির এএসআই বিকাশ দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর আসে, বৈধ …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla