শ্যামনগর বাসুদেবপুর থানার অধীনস্থ কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের বিবেকনগর আমবাগান এলাকায় গৃহবধূ গণধর্ষণ কাণ্ডে ধৃত স্থানীয় ছয় যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ওই গৃহবধূ এক বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন কয়েকজন এসে ওই মহিলাকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, বিবেকনগর রাধাকৃষ্ণ মন্দিরের সন্নিকটে একটি টাওয়ারের তলায় পুকুরের পাশে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ওই মহিলাকে গণধর্ষন করা। স্থানীয়রা ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই বাসুদেবপুর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মহাদেব রাজবংশী, সঞ্জীব ঘোষ, স্বান্তনু সরকার, রাজকুমার রাজবংশী ও জয়ন্ত ঘোষ। শনিবার রাতে পুলিশ সোমনাথ রাজবংশী নামে আরও একজনকে পাকড়াও করেছে। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার।
Barrackpore: বাসুদেবপুর থানার কাউগাছির বিবেকনগরে গণধর্ষণ কাণ্ডে ধৃত ৬
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper