শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে একটি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল সোমবার। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এই প্রকল্পটির উদ্বোধন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীন এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি নির্মিত হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হতো। এই প্রকল্পটি নির্মিত হওয়ায় সেই সমস্যা দূর হলো। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীন এর কর্মকর্তা সহ এলাকার বিশিষ্টজনেরা।
Siliguri: শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper