ঝাড়খন্ড সীমানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ টি কার্তুজ উদ্ধার করল বীরভূমের নলহাটী থানার পুলিশ । গতকাল রাতে বীরভূমের নাচপাহাড়ি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে । তার কাছে ব্যাগে থাকা তিনটি আগ্নেয়াস্ত্র যার মধ্যে দুটি নাইন mm একটি ওয়ান সাটার ও ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে । বিক্রি উদ্দ্যেশে না অন্য কারণে তার কাছে এত আগ্নেয়াস্ত্র তাই নিয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ ।আজ ধৃত কে রামপুরহাট মহকূমা আদালতে পেশ করেছে পুলিশ, তার 7দিনের রিমান্ড চেয়েছেিলো নলহাটী থানার পুলিশ,রামপুরহাট মহকূমা আদালতে আজ আসামীর 6দিনের রিমান্ড মন্জুর করেছেন।
Birbhum: ঝাড়খন্ড সীমানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ টি কার্তুজ উদ্ধার করল নলহাটী থানার পুলিশ
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla