পশ্চিমবঙ্গ বিএসএনএল ন্যাশানালিস্ট ঠিকা ওয়ার্কার্স ইউনিয়ন এর সদস্যরা বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত পাবার দাবীতে শিলিগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান তাদের আন্দোলন সোমবার পঁচিশ দিনে পড়লো। বিগত ষোলো মাস ধরে তারা তাদের বেতন পাচ্ছেননা। বকেয়া বেতন দ্রুত প্রদানের দাবীতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম আস্বাস এখনো পর্যন্ত দেননি। কর্তৃপক্ষের আস্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত প্রদানের দাবীতে বি এস এন এল এর ঠিকা কর্মীদের আন্দোলন চলছে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla