জলপাইগুড়ি জেলা পুলিশের অনুপ্রেরণায় ও পরামর্শে বুধবার ধূপগুড়ি থানার উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। জলপাইগুড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো, জেলার অন্যান্য পুলিশ আধিকারিকগন, ধূপগুড়ি পৌর সভার চেয়ারম্যান, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বেচ্ছা রক্তদান শিবির এর নাম করণ করা হয়েছে উৎসর্গ। এদিন শিবিরে মোট একশ বিয়াল্লিশ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে তুলে দেওয়া হয়েছে।
ধূপগুড়ি থানার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ধূপগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla