মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

CoochBehar: কোচবিহার গোরস্থান কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও রক্তদান শিবির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহার গোরস্থান কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও রক্তদান শিবির কোচবিহার গোরস্থান কমিটির উদ্যোগে শনিবার আয়োজিত হয় দুস্থদের শীতবস্ত্র বিতরন ও স্বেচ্ছা রক্তদান শিবির। এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে এদিন দুই শতাধিক দুস্থকে কম্বল ও শীতবস্ত্র প্রদান করা হয়। অপরদিকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহায়তায় স্বেচ্ছা রক্তদান শিবিরে পয়তাল্লিশ জন রক্ত দাতা রক্ত দান করেন। উদ্যোক্তারা জানান সংগৃহীত রক্ত ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবী খোকন মিঞা সহ এলাকার বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।