পোশাক বিতর্ক আর উরফির নাম যেন সমার্থক। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। খবরের শিরোনামে থাকতে পোশাক নিয়ে ছেলেখেলা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।উরফি জাভেদ মানেই নতুন নতুন উদ্ভট সাজপোশাকও আর বিতর্ক। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। নেটদুনিয়ায় সর্বদাই তার কীর্তি নিয়ে চলছে চর্চা ।ছোট পোশাকে কিংবা বিকিনি পরে প্রকাশ্য রাস্তাতেই ঘুরে বেড়ান উরফি জাভেদ। রাস্তাতেই নাকি নগ্নতার প্রচার করছেন উরফি, এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপির বিধায়ক চিত্রা ওয়াগ। এমনকী ফ্যাশন কুইনের গ্রেফতারিরও দাবি তুলেছেন তিনি।তবে নিজের মতো করেই পাল্টা তোপ দেগেছেন ফ্যাশনিস্তা। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন উরফি জাভেদ। যেখানে কালো রঙের অন্তর্বাস পরে দেখা গেছে বিতর্কিত এই মডেল কে।অন্তর্বাসের থেকে যেটা সকলের নজর কেড়েছে সেটা হল হাতকড়া। হাতে হাতকড়া পরে ভিডিও পোস্ট করে যোগ্য জবাব দিয়েছেন উরফি। ভিডিও দেখে অনেকেই বলেছেন তবে কি গ্রেফতার হলেন উরফি। গত কয়েকদিন ধরেই গ্রেফতারি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।নিন্দুকদের কড়া জবাব দিতেই এই রাস্তা বেছে নিয়েছেন উরফি। অনাবৃত শরীর, চেন দিয়ে বাঁধা চুল, হাতে হাতকড়া পরেই ভিডিও পোস্ট করেছেন তিনি। বিকিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, এভাবেই দেখতে চান তো আমাকে। নিন নিজের ইচ্ছেপূরণ করে নিন। সুতরাং নিন্দুকদের উদ্দেশ্যেই যে একথা বলেছেন উরফি, তা একক্ষণে সকলেই বুঝে গেছেন। তবে বুদ্ধি করে কারোর নাম নেননি উরফি।সরাসরি বিজেপি নেত্রীকে ট্যাগ করে ছবি দিয়েছেন তিনি এবং তার সঙ্গেই লিখেছেন-‘আই লভ ইউ’। বিতর্ককে উস্কে দিয়ে উরফি লেখেন-বোঝাপড়া বাকি, লেন-দেন বাকি, সঙ্গে জুড়ে দিয়েছেন আমি তোমাকে ভালবাসি। এই বিতর্কের যে সবেমাত্র শুরু সেটা আর বলার অপেক্ষা রাখে না I
Tags Urfi Javed
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper