বাম আমলে চাকরির প্রতিশ্রুতি পেলেও এখনও চাকরি না পেয়ে না পেয়ে বুধবার নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। যদিও সেখানে উপস্থিত পুলিশ অধিকারিকদের চেষ্টায় তাঁকে নিরস্ত করার পড়ে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।পুলিশ সূত্রে খবর চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ওই যুবক। তিনি বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যদিও ওই ব্যক্তিকে নবান্নে ঢুকতে বাধা দেওয়ায় সেখানেই তিনি গায়ে কেরোসিন তেল ঢালেন আত্মহত্যার জন্য। কর্তব্যরত পুলিশ অধিকারিকদের তৎপরতায় তাকে ধরে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুধবার দুপুরে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের সামনে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। নবান্নের সামনে এসে ভিতরে ঢুকতে না পেরে প্রবেশ দ্বারের সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ওই যুবক।রাজীব মজুমদার নামে ওই যুবক মূক ও বধির বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ওই ব্যক্তি নিজের পরিচয় পুলিশকে লিখিত আকারে জানান। তার থেকেই জানা যায় তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার রবীন্দ্র পল্লীতে থাকেন। যদিও বর্তমানে নিজের মাকে নিয়ে মধ্যমগ্রামে রয়েছেন। তিনি দাবি জানান আগাগোড়া তিনি খেলাধুলোয় ভালো ছিলেন এবং বামপন্থী আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে পুরস্কৃত দিয়ে চাকরির আশ্বাসও দিয়েছিলেন। যদিও এত বছর অতিক্রান্ত হওয়ার গেলেও সেই চাকরি আর হয়নি। সেই চাকরির জন্য বহুবার তিনি নবান্নে চিঠি দিয়েছেন। যদিও চিঠির কোনো সদুত্তর না পেয়ে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন বলেই ওই ব্যক্তি পুলিশকে লিখিত জানিয়েছেন।ধৃত ওই যুবককে হাওড়া হাসপাতাল থেকে শিবপুর থানায় নিয়ে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা দেখা হচ্ছে। তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছে শিবপুর থানার পুলিশ আধিকারিকরা।তবে নবান্নের মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকাতে এই ধরণের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla