(HS EXAM 2023)ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে বুনো হাতির হানায় মৃত্যু হয়েছিলো এক পরীক্ষার্থীর।সে কারনেই আলিপুরদুয়ার জেলার জঙ্গলমহলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কড়া পাহারায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে বন দপ্তর এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।(HS EXAM 2023) মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। জঙ্গলমহল এলাকার পরীক্ষার্থীদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে করে বন কর্মীদের কড়া পাহারায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেবার উদ্যোগ গ্রহন করেছে বন দপ্তর। বক্সা বন বিভাগ (পশ্চিম) এর ক্ষেত্র অধিকর্তা প্রবীন কাশোয়ান জানান বনপথে পরীক্ষার্থীদের সুরক্ষিত ভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরীক্ষা দিতে যাবার বা ফেরার পথে বন্য প্রাণীর হামলা প্রতিরোধে বন কর্মীরা পাহারায় থাকছেন।এছাড়াও বন্য প্রাণীদের গতিবিধির উপর নজর রাখার জন্য গঠন করা হয়েছে কুইক রেস্পন্স টীম। বন দপ্তরের এই উদ্যোগে খুশী পরঈক্ষার্থী থেকে তাদের অভিভাবক গন।
HS EXAM 2023: আলিপুরদুয়ার জেলার জঙ্গলমহলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কড়া পাহারায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলো বন দপ্তর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla