গত সপ্তাহেই বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ( Subhashree Ganguly )আসর বসেছিল কলকাতার এক নামজাদা ব্যাংকোয়েটে। সেখানে ছিল চাঁদের হাট। টলিউডের কমবেশি সকলেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। শ্রাবন্তী থেকে ঈসা, জয়া থেকে মনামী- সকলেই নিজের সাজপোশাকে নজর কেড়েছিলেন এই পুরুস্কার অনুষ্ঠানে। আর সেই তালিকায় পিছিয়ে ছিলেন না রাজ-ঘরণীও। তাকে এই অনুষ্ঠানে দেখা গিয়েছিল আকর্ষণীয়া পোশাকে ।
ট্রোলের শিকার শুভশ্রী
তার পরনে ছিল কালো রংয়ের একটি থাই-স্লিট অফ শোল্ডার গাউন। (Subhashree Ganguly) সঙ্গে পায়ে ম্যাচিং করে হিলস। আর সবথেকে নজর কেড়েছে তার ওয়েটি মেকআপ লুক। মুখের মেকআপ থেকে ঠোঁটের লিপস্টিক এমনকি চুলের সজ্জা- সবেতেই ভেজা ভাবের আভাস ছিল লক্ষনীয়।আর নায়িকার এই ছবি দেখেই ট্রোলিং এর শিকার হলেন শুভশ্রী। অনেকেই করলেন কুরুচিকর সব মন্তব্য। কেউ লিখেছেন, ‘নিজেকে দীপিকা পাডুকোন ভাবছে হয়তো’; কেউ আবার লিখেছেন, ‘জিমে যাও, নয়নের শরীরের দিকে তাকিয়ে দেখেছো’; আরেকজন আবার লিখেছেন, ‘মনে হচ্ছে স্নান সেরে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে এসেছ’।
জুটলো বৌদি তকমা
( Subhashree Ganguly ) আবার কেউ কেউ তাকে ‘বৌদি’ বলে ডেকে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ আবার তাকে শালীনতা শেখাতেও এগিয়ে এসেছেন।প্রসঙ্গত , ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’-এ ক্রিটিক্স ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দুই নামজাদা অভিনেত্রী। ‘মহানন্দা’ ছবিতে সাবলীল অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন গার্গী রায়চৌধুরী আর এছাড়াও যুগ্মভাবে এই ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।‘বৌদি ক্যান্টিন’ ছবিতে পৌলমীর চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন রাজ-ঘরণী। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হলেন তিনি। তবে তাঁর এই পুরস্কার পাওয়ার দিনে সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে ট্রোল দুধে একফোঁটা চোনার মত বিস্বাদ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper