মুর্শিদাবাদ এর জঙ্গীপুর পুলিশ (Safe Drive Save Life )জেলার সাগরদিঘী থানা ও ট্রাফিক উইং এর যৌথ উদ্যোগে সোমবার আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা প্রচার এর পাশাপাশি আয়োজিত হয় পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন জঙ্গীপুর পুলিশ জেলার সুপার শ্রী পি ভি জি সতীশ, আই পি এস, সহ এলাকার বিশিষ্টজনেরা। পুলিশ সুপার জানান নাগরিক পরিষেবার অঙ্গ হিসাবে এই কর্মসূচি। দৌড় প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে রান ফর রোড সেফটি বা পথ নিরাপত্তার জন্য দৌড়।দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।
Safe Drive Save Life 2023: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে পাচ কিলোমিটার দৌড়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla