মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল (Murshidabad) অপারেশন স্কোয়াড জিয়াগঞ্জ থানার সহায়তায় রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের থেকে উদ্ধার হয় একহাজার ছয় গ্রাম চরস বা হাসিস। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালিয়ে মাদক উদ্ধারে সফলতা পায়। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতদের নাম ধাম গোপন রেখেছে। পুলিশের অনুমান ধৃতরা পাচারের উদ্দ্যেশ্যে এই মাদক রেখেছিলো। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডাদের ধরতে তৎপর বলে জানিয়েছে পুলিশ।
Murshidabad: এক কেজি র বেশী চরস সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla