তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন কোচবিহার থেকে। (Abhishek banerjee) সোমবার তিনি হেলিকপ্টার করে কোচবিহারে পৌঁছান। হেলিপ্যাডে অবতরনের পর কোচবিহার আচার্য ব্রজেন্দ্র নাথ শীল মহাবিদ্যালয়ের মাঠে তাকে স্বাগত জানান তৃণমূলের কোচবিহার জেলা নেতৃত্ব। সেখান থেকে তিনি যান কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিতে।
পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তিনি কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন। দুমাস ধরে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরবেন। কোচবিহারে তিন দিন থাকবেন ও জেলার দিনহাটা, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জে কর্মীসভা করবেন। তারপর তিনি যাবেন আলিপুরদুয়ার। রাজ্যের প্রান্তিক জেলা থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চাইছেন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক গন।
Abhishek banerjee: কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper