মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের অন্তর্গত ভগবানগোলা থানার পুলিশ শুক্রবার রাতে একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে উদ্ধার করে বারো হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল।ট্রাকের চালক সহ তিন জনকে গ্রেপ্তার করে। জানা গেছে সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে তল্লাশী চালায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে বস্তা বন্দী করে এত পরিমাণ কফ সিরাপের বোতল কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য এই কফ সিরাপ নেশার সামগ্রী হিসাবে বিক্রি হয় এবং নেশাসক্তদের কাছে এর বিপুল চাহিদা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Murshidabad: বারোহাজার নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল সহ গ্রেপ্তার তিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper