দু’হাজার চৌদ্দ সালের পচিশে জুন জলপাইগুড়ি জেলা (DISTRICT COURT OF ALIPURDUAR) বিভাজন করে জন্ম হয়েছিলো আলিপুরদুয়ার জেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষনার মাধ্যমে নতুন জেলা আলিপুরদুয়ার এর পথ চলা শুরু হয়েছিলো। জেলার বিভিন্ন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠলেও জেলা আদালত গড়ে ওঠেনি। জেলা আদালত চালু করার দাবিতে সরব হয় বিভিন্ন গণ সংগঠন সহ জেলাবাসী। দীর্ঘদিন বাদে আলিপুরদুয়ার জেলাবাসী পেলো জেলা আদালত। শনিবার আলিপুরদুয়ার জেলা আদালত ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানান। উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি রবিকৃষান কাপুর, রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, জলপাইগুড়ি জেলা বিচারপতি শুভ্রদ্বীপ মিত্র সহ আলিপুরদুয়ার বার এর আইনজীবী গন সহ বিশিষ্টজনেরা।
DISTRICT COURT OF ALIPURDUAR: আলিপুরদুয়ার জেলা আদালতের উদ্বোধন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper