ছয় মাস বন্ধ (Alipurduar) থাকার পর শুক্রবার খুলে গেল আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগান। (Alipurduar) উল্লেখ্য দু’ হাতের বাইশ সালের ডিসেম্বর মাসের সাত তারিখ শ্রমিকদের প্রাপ্য বেতন না দিয়ে বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যান মালিকপক্ষ। শ্রমিকরা পড়েন মহা সংকটে। তারা বারবার বাগান খোলার দাবী জানাতে থাকেন।
সাতাশে এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এসে ঘোষনা করেন দ্রুত বাগানটি খোলার ব্যবস্থা হবে। সেই মোতাবেক শুক্রবার নতুন মালিকের হাত ধরে খুলে গেল কোহিনূর চা বাগান। চা বাগান খোলায় খুশী শ্রমিকরা। এদিন নতুন মালিক চা বাগান খোলা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সহ অন্যান্য নেতৃত্ব। প্রকাশ চিক বরাইক জানান মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এই চা বাগান খুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper