আজ উনিশে মে হাওড়া পৌর নিগমের (Howrah) সাফাই বিভাগের আয়োজনে হাওড়া পৌর নিগমের ভেতরের রাস্তায় একটি মেশিন উদ্বোধন করলেন হাওড়া পৌর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয় সেই মেশিনটিকে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন সুজয় বাবু। (Howrah) তিনি জানালেন হাওড়া শহরের যত রাজপথ আছে। সেই রাস্তাগুলি এই মেশিনের দ্বারা পরিষ্কার রাখা হবে। (Howrah) উনাদের লক্ষ্য ক্লিন ও গ্রীন হাওড়া।আজকে আনুষ্ঠানিকভাবে এই মেশিনের সূচনা করা হলো, পরবর্তীকালে আরেকটি মেশিন আনা হবে বলে জানালেন সুজয় বাবু।
তিনি বললেন এই গাড়িগুলোকে রোড ক্লিপার গাড়ি বলা হয়। এর কাজ হল রাস্তায় যত ময়লা পড়ে থাকবে সেগুলোকে পরিষ্কার করা এবং রাস্তায় তার পাশাপাশি জল দেওয়া এই গাড়িগুলোর মূল্য ৪৫ লক্ষ টাকা এবং তিনিও আরো বলেন হাওড়া তে এই ধরনের অত্যাধুনিক রোড ক্লিনিং গাড়ি প্রথম চালু করা হলো ,তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী কে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং হাওড়া কর্পোরেশনের অনুমোদনে এই মেশিন দুটি পাওয়া গেছে রাস্তা পরিষ্কারের জন্য।
এই থেকে বোঝা গেল হাওড়া বাসির কাছে এটি একটি বড় পাওনা তার পাশাপাশি সুজয় বাবুকে জিজ্ঞেস করা হলে এই মেশিনের জন্য তো অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তখন তিনি জানালেন না কারোরই কর্মসংস্থান বন্ধ হবে না। হাওড়া শহরে বড় রাস্তা বাদে অনেক ছোটখাটো রাস্তা আছে যেগুলোতে তারা কাজ করবে। তাই কারো কর্মসংস্থান ছেদ হওয়ার কোন কারণ নেই। বলে জানালেন হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla