বেশ কিছুদিন (Howrah) আগে নতুন পরিশ্রুত পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোরসূচনা করেন হাওড়া শিবপুর বিধানসভা র বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়।(Howrah) আর এই নতুন পানীয় জলের লাইনে র সংযোগ নেবার জন্য প্রতি বাড়ি পিছু আড়াই হাজা’র টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।তারপরই এই কথা জানাজানি হতেই জগাছা মনসা মন্দির পাড়া এলাকার বাসিন্দারা প্রতিবাদে বন্ধ করে দিলেন পাইপ লাইনের সংযোগের কাজ।শিবপুর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়া।প্রায় শ পাঁচেক মানুষ বসবাস করেন।
গত সপ্তাহে এই কেন্দ্রর বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি আসেন এখানে।বিশুদ্ধ পানীয় জলের জন্য নতুন পাইপ লাইন বসানোর কাজ শুরুর সূচনা করেন।এরপর রাতারাতি কাজ শুরু হয়ে যায়।বেশীরভাগ পাইপ লাইন বসানোর পর আড়াই হাজার টাকা বাড়ি পিছু চাওয়া হয় বলে অভিযোগ বাসিন্দাদের।সুমন চক্রবর্তী নামে এক বাসিন্দা জানান এলাকায় তাদের কোনো পানীয় জলের সমস্যা নেই।তা সত্ত্বেও নতুন পানীয় জলের সংযোগ নেবার জন্য টাকা চাওয়া হচ্ছে।ঠিকাদার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে এসে রীতিমত হুমকি দিয়ে গেছে যে টাকা না দিলে পূর্বের পুরানো লাইনে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।আজ এলাকার লোকজন পাইপ লাইনের কাজ বন্ধ করে দেন।খবর পেয়ে মন্ত্রীর ঘনিষ্ট স্থানীয় তৃণমূল নেতা গোপাল আইচ ঘটনাস্থলে আসেন।তারসাথে বচসা হয় বাদিন্দাদের।তিনি জানান দলের কেউ টাকা চায়নি।তবে কাজ বন্ধ হলে বিধায়কের ব্যাপার তিনি বুঝে নেবেন।বিধায়ক মনোজ তিওয়ারি জানান তিনি বাইরে আছেন।এটা বিরোধীদের কোনো চক্রান্ত হচ্ছে।হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন পুরসভার সংযুক্ত ওয়ার্ডগুলো পানীয় জল সরবরাহ করে থাকে কে এম ডি এ।এখানে নতুন পাইপ লাইন ওই সংস্থা বসাচ্ছে।তাদের আধিকারিকদের সাথে কথা হয়েছে।সুজয় বাবু স্পষ্ট করেই জানিয়েছেন যে কে এম ডি এ জানিয়েছে ওই এলাকায় পুরানো পাইপ লাইনে জল সরবরাহ আগের মতোই থাকবে।নতুন লাইনে জল নিতে চাইলে নিতে পারেন বাসিন্দারা।তবে এরজন্য টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper