আজ বাঁকুড়ার (Bankura) এসডিও অয়ন দত্ত গুপ্ত এবং শালতোড়ার বিডিও সৌমাল্য ঘোষ কৃষ্ণপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। তারা বিদ্যালয়ের এলাকা পরিদর্শন করার (Bankura) পাশাপাশি মিড ডে মিলের রান্নাঘর এবং খাবারের মান পরীক্ষা করেন। বিদ্যালয়ের হোস্টেলও পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত শিশুদের সাথে মিড ডে মিল খাওয়ার সময় কথা বলেন এসডিও অয়ন দত্ত গুপ্ত।এসময় শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ, শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণী হেমব্রম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিদর্শনের পর তারা শালতোড়ার গার্লস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে বিদ্যালয়ের এলাকা পরিদর্শন এবং প্রধান শিক্ষিকার সাথে আলোচনা করেন এসডিও অয়ন দত্ত গুপ্ত।এই পরিদর্শনগুলোর মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও খাবারের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
Bankura: বিদ্যালয় পরিদর্শন বাঁকুড়ার এসডিও এবং বিডিও-র
রিপোর্ট : শিল্পী চার , এই যুগ, বাঁকুড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla