মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েতের মঙ্গল হাট এলাকায় দিন (Elephant attack) ভর দাপিয়ে বেড়ালো তিনটি হাতি এমনটাই দেখা গেল শনিবার বিকেলে ওই এলাকায় গিয়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন রেঞ্জের বনকর্মী থেকে শুরু করে বনদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা হাতিকে জঙ্গল মুখো করার জন্য ওই এলাকায় পৌঁছেছেন। বনদপ্তরের কর্মীদের কাছ থেকে জানা গেছে বেলা দশটা নাগাদ হাতিগুলি মঙ্গল হাট এলাকার একটি বড় বাঁশ বাগানে দাঁড়িয়েছিল। হাতি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ে এলাকায়। হাতির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার বিশাল পুলিশ বাহিনী। বিকেল চারটে নাগাদ হাতিগুলি মঙ্গল হাট থেকে সম্বলপুর এলাকায় গিয়ে ঠাই নেয়। তবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হাতিগুলো স্থান পরিবর্তন করে পাগলা বাজার সংলগ্ন মাঠে ঘোরাফেরা করতে দেখা যায়। বনদপ্তরের কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। তবে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সন্ধ্যা পর্যন্ত হাতিগুলোকে জঙ্গলের দিকে নিতে পারেননি বনকর্মীরা।
Elephant attack: সারাদিন ব্যাপী হাতির তাণ্ডব বনকর্মীরা নাজেহাল
রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper