চলতি মাসের (Alipurduar) তেরো তারিখ রাজ্যের ছয়টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভা আসনেঅ এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রশাসনিক বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি। শুক্রবার আলিপুরদুয়ার জেলা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাদারীহাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আয়জিত হয় ভোটার সচেতনতা কর্মসূচী। প্রশাসন সূত্রে জানা গেছে এই কর্মসূচিতে ভোটারদের ভোটদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। মাইক সহযোগে প্রচারের মাধ্যমে ভোটারদের নির্ভ্যে নিজের ভোট নিজে দেওয়া, কোনো প্রলোভনে প্রভাবিত না হওয়া, ভোট কেন্দ্রে সময়মতো পৌঁছানো সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
Alipurduar: ভোটার সচেতনতা কর্মসূচী প্রশাসনের উদ্যোগে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla