সূর্য ডোবার সঙ্গে (Alipurduar) সঙ্গেই বাচ্চাদের নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। আলিপুরদুয়ার জেলার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চেপানী ছন ডাঙ্গা এলাকায় শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ বাচ্চা শহর লেপার্ড কে ঘুরতে দেখলেন অনেকেই। যদিও বনদপ্তরের কর্মীরা ওই এলাকাতেই ছিলেন। তিনটি বাচ্চা সহ একটি লেপার্ড গত সাত দিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে খাঁচা বসানো হয়েছিল লেপার্ড কে ধরার জন্য। লাগানো হয়েছিল ট্র্যাপ ক্যামেরা। কিন্তু কোন সুফল মেলেনি শুক্রবার রাত আটটা নাগাদ ৩ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে পুনরায়। একটি ছাগল দেওয়া হয়েছে খাঁচাতে বাঘকে ধরার জন্য। শুক্রবার সন্ধ্যা নাগাদ বাঘ বের হওয়ার পরেই বন কর্মীদের ঘিরে বিক্ষোভ চলে এলাকাবাসীর। শনিবারের মধ্যে জঙ্গলে অভিযান চালিয়ে বাঘ ধরতে না পারলে বনদপ্তরের পাতা খাঁচা তারা তুলে দিবেন বলে হুঁশিয়ারি দেন তারা। শুক্রবারেও ওই এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে অনেক জায়গায়। এলাকায় আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বনদপ্তরের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে বেশ কিছুক্ষণ মাইকিং করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ সূর্য ডোবার পরেই রাস্তায় বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। দিনের বেলায় কৃষকরা ধান খেতে যেতে পারছেন না। এলাকায় কুকুরের সংখ্যা অনেকটাই কমে গেছে। বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। বনদপ্তর এর কর্মকর্তাদের গাফিলতির ফলেই সাত দিনেও বাঘের হদিস করতে পারেননি তারা এমনটা অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা প্রতাপ বিশ্বাস কমল অধিকারী সহ অনেকের কাছ থেকেই। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া বিটের বিট অফিসার সুজিত বর্মন সহ অন্যান্য বনকর্মীরা ওই এলাকায় রয়েছেন রাতে টহল দারির জন্য। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন বনকর্মীরা তৎপর রয়েছে বাচ্চা সহ লেপার্ড কে ধরার জন্য।
Alipurduar: পশ্চিম চেপানীতে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ বাঘ ধরতে লাগানো হলো ট্র্যাপ ক্যামেরা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla