শামুকতলা থানার সগলেটোলা (Alipurduar) গারোকুটা, ডাঙ্গী, ধওলাবস্তি চুনিয়া বাজার এলাকায় আবগারি দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এমনটাই জানিয়েছেন আবগারি দপ্তরের কর্মকর্তা বুধবার সন্ধ্যায়। এদিন বেলা তিনটা থেকে তাদের অভিযান শুরু হয়। এদিন অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই এবং ৩০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিয়েছেন তারা। কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে তাদের অভিযান লাগাতার ভাবে চলবে। তবে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Alipurduar: শামুকতলা থানা এলাকায় আবগারি বিভাগের অভিযান
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla