লরিতে তূষের (siliguri) বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ। উদ্ধার হয় চল্লিশটি মহিষ, গ্রেপ্তার করা হয় দুজনকে। জানা গেছে শনিবার রাতে নকশালবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় লরিতে তূষের বস্তার আড়ালে মহিষ বোঝাই করে পাচারের ছক কষেছে পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ থানা এলাকার সাতভাইয়া মোড়ের কাছে শিলিগুড়ি বিহার সড়কে নাকা চেকিং বসিয়ে লরিটি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে লরিতে রাখা তূষের বস্তার আড়াল থেকে উদ্ধার হয় চল্লিশটি মহিষ। গ্রেপ্তার করা হয় দুজনকে তারা মহিষের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ, দুজনেই অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলি বিহার থেকে নিয়ে আসা হয়। আলিপুরদুয়ার ও অসম হয়ে মহিষগুলিকে বাংলাদেশে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে রবিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
siliguri: তূষের বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার চল্লিশটি মহিষ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla