শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ বুধবার থানা এলাকার বিশ্বাস পাড়ায় অজয় শাহ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে পুলিশ বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় অজয় শাহকে। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশ মেনে করা হয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পেশ করা হয়েছে ও পুলিশ তদন্ত শুরু করেছে।
siliguri: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla