রবিবার , এপ্রিল 19 2026
Breaking News

siliguri: পাচারের পথে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পাচারের পথে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার তিন শিলিগুড়ি(siliguri) পুলিশ কমিশনারেটের অধীন ফাঁসিদেওয়া থানার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার দুপুরে মুরলীগঞ্জ চেক পোস্ট এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় চার প্যাকেট গাঁজা। মোট ওজন একচল্লিশ কেজি। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা তিন জনকে। ধৃতরা হলো দিলীপ বিশ্বাস, কোচবিহার জেলার মাথাভাঙ্গার বাসিন্দা, রতন বর্মন কোচবিহার সদরের বাসিন্দা ও বিশ্বরূপ সরকার ফাঁসিদেওয়ার বাসিন্দা। জানা গেছে গাঁজার প্যাকেট গুলি কোচবিহারের নিশিগঞ্জ থেকে বোঝাই করে ফারাক্কার উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজা উদ্ধার ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।