চোরাই ভাবে বালু পাথর (Alipurduar) পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল গাড়ির চালক। মঙ্গলবার রাত ন’টা নাগাদ শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক জানিয়েছেন এদিন রাতের অন্ধকারে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বালি পাথর ট্রাক্টরে বোঝাই করে। ট্রাক্টরের কোন নাম্বার প্লেট নেই তাছাড়া বৈধ কোন কাগজপত্র ছিল না বালি পাথরের। পুলিশ গাড়িটিকে আটক করে ট্রাক্টর চালক চিন্ময় রাভা কে গ্রেপ্তার করেছে। তার বাড়ি কুমারগ্রাম দুয়ারে। ঘোড়ামারা এলাকা থেকে বালি পাথর বোঝাই করা হয়েছিল ট্রাক্টরে। বুধবার তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে।
Alipurduar: বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার গাড়ি চালক
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla