মালদহ জেলা পুলিশের (MALDA) বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে থানা এলাকার আঠারো মেইল বাস স্ট্যান্ডের কাছে একটি আসবাবপত্রের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ভারতীয় টাকার জাল নোট। উদ্ধার হওয়া জাল টাকার পরিমান দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা। এগুলির মধ্যে পাঁচশো টাকার তিনশো বাহাত্তরটি ও দুশো টাকার চারশো চল্লিশটি নোট রয়েছে। পুলিশ জাল নোট বাজেয়াপ্ত করে আটক দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আমজাদ শেখ (৫৪), পিতামৃত তাজিমুল শেখ, চক সেহেরডি, বিশ্বাস পাড়ার বাসিন্দা ও নালেপ আলি (৪৫) পিতামৃত কাশিম শেখ, চক সেহেরডি কাশিমটোলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
MALDA: ভারতীয় টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla