শনিবার , ফেব্রুয়ারি 7 2026
Breaking News

CoochBehar: মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে গভীর রাতে বিছানায় গুলিবিদ্ধ শাশুড়ী, চাঞ্চল্য ও আতঙ্ক এলাকায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে গভীর রাতে বিছানায় গুলিবিদ্ধ শাশুড়ী, চাঞ্চল্য ও আতঙ্ক এলাকায়মেয়ে জামাইয়ের বাড়ি (CoochBehar) বেড়াতে এসে গভীর রাতে বিছানায় ঘুমের মধ্যে গুলিবিদ্ধ হলেন শাশুড়ী, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে কোচবিহার জেলার দিনহাটার গীতালদহ এলাকায় এই ঘটনা ঘটে শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ। কোচবিহারের ওকরাবাড়ি গ্রামের মর্জিনা বিবি কয়েকদিন আগে গীতালদহে তার মেয়ে জামাইয়ের বাড়ি আসেন। শুক্রবার রাতে তিনি ও তার মেয়ের শাশুড়ী রীনা বিবি এক বিছানায় ঘুমাচ্ছিলেন। মর্জিনা বিবি শুয়ে ছিলেন টিনের বেড়ার পাশে। রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। রীনা বিবি জানান ঘুম ভেঙ্গে তিনি দেখেন তার বিয়ান মর্জিনা বিবি যন্ত্রনায় কাতরাচ্ছেন ও হাত থেকে রক্ত ঝড়ছে। লক্ষ্যকরে দেখেন টিনের বেড়া ভেদ করে গুলি এসে লেগেছে মর্জিনা বিবির হাতে। সাথে সাথে বাড়ির লোকজন তাকে দিনহাটা হাদপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দিনহাটা থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। কে বা কারা, কেন গুলি ছুড়েছে তা এখনও অজানা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গুলির রহস্য ভেদে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।