পাথর বোঝাই (CoochBehar) ডাম্পারের চাপে ভেঙ্গে পড়লো কোচবিহার জেলার শীতলকুচী লালবাজার গ্রামপঞ্চায়েত এর বারোমাসি গ্রামের গিরিধারী সেতু। জানা গেছে শুক্রবার সকালে একটি পাথর বোঝাই ডাম্পার শীতলকুচী থেকে সিতাই যাবার পথে গিরিধারী নদীর সেতুতে ওঠার পর ডাম্পারের ওজন সইতে না পেরে বিকট শব্দে হুড়মুড়িয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসেন ও দেখেন ভেঙ্গে পড়া সেতুর উপর পাথর বোঝাই ডাম্পার। ডাম্পারের চালক ও সহকারী চালক কোনোমতে লাফিয়ে নেমে পালিয়ে যান। এলাকাবাসী জানান দীর্ঘদিনের পুরনো সেতুটি অত্যন্ত দূর্বল হয়ে পড়েছিলো, সেতুতে ফাটল ও ছিলো। প্রশাসন তা সত্বেও সেতুর দুদিকে কোনো সতর্কতামূলক বোর্ড লাগায়নি। তারা আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিষেধ সত্বেও গ্রামের সরু রাস্তা ধরে ভারী ডাম্পার চলাচল বন্ধ হয়নি। তারা আঙ্গুল তুলেছেন প্রশাসনের দিকে। প্রশাসন কঠোর হলে এবং দূর্বল সেতুর মুখে সতর্কতামূলক সাইন বোর্ড লাগালে এই দূর্ঘটনা ঘটতোনা। সেতুটি ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ফলে যাতায়াতের সমস্যায় পরবেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের দাবি দ্রুত সাময়িকভাবে যাতায়াতের ব্যবস্থা করে নতুন সেতু নির্মানের ব্যবস্থা করুক প্রশাসন।
CoochBehar: পাথর বোঝাই ডাম্পারের চাপে ভেঙ্গে পড়লো সেতু, বন্ধ যান চলাচল ক্ষুব্ধ এলাকাবাসী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla