সোমবার , মার্চ 9 2026
Breaking News

t20 world cup 2026: তৃতীয় বার টি২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, আহমেদাবাদ

t20 world cup 2026:  তৃতীয় বার টি২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতরবিবার (t20 world cup) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় বার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এক‌ই সঙ্গে একাধিক বিশ্ব রেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল । দেশের মাটিতে সর্বপ্রথম টি২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২৪ এবং ২০২৬ পরপর দুইবার টি২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড ভারতের ঝুলিতে।আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ টি২০ জয় ভারতের । এছাড়াও আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম বার বিশ্বকাপ মঞ্চে ভারতের জয় ।এদিন ফাইনাল ঘিরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উত্তেজনা ছিল চরমে । কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল স্টেডিয়ামে।এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার । প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা,সঞ্জু স্যামসন‌ ,ঈশান কিষানের এবং শিবম‌ দুবে‌র দুরন্ত ব্যাটিং এর উপর ভর করে ২৫৫ রান করে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারেই ১৫৯ রানে অলআউট হয়ে যায় ।এদিন ভারতের হয়ে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন‌ ৪৬ বলে ৮৯ রান , অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান ,ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান । জাসপ্রিত বুমরাহ ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।