সোমবার (kolkata) কলকাতায় আসেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কলকাতায় নেমে তিনি প্রথমে কালিঘাট পুজো দিতে যান। এরপর তিনি রাজারহাটে ওয়েস্টিন এ এক সর্বদলীয় বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশন আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচন কমিশনার সর্ব দলীয় প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জানান যে ষাট লক্ষ ভোটারের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে সহানুভূতির সাথে সেগুলি বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি আরও জানান আসন্ন নির্বাচনে রাজ্যে কোনভাবেই হিংসা বরদাস্ত করা হবেনা। এদিন এর বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য আধিকারিকগন উপস্থিত ছিলেন। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে।
kolkata: কলকাতায় সর্ব দলীয় বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla