বৃহস্পতিবার (siliguri) রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির জাবরাভিটা আন্ডারপাস। বড় চার চাকার গাড়ী চলাচল করতে পারলেও বন্ধ দুচাকা ও ছোট চার চাকার গাড়ি চলাচল। স্থানীয়রা জানান এই সমস্যা দীর্ঘদিনের। প্রতিবছর বৃষ্টিতে আন্ডারপাসটি জলমগ্ন হয়ে যায় আর বর্ষাকালে তো প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়ায় এই জলমগ্নতা। স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ এই রাস্তায় এই আন্ডারপাস বাদেও আরেকটি সমস্যা হলো সাহুডাঙ্গি রেলগেট। জাবরাভিটা আন্ডারপাসের জলমগ্নতার সমস্যা দূর করা ও সাহুডাঙ্গি রেলগেটে ফ্লাই ওভার নির্মানের জন্য বারবার বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলকে আবেদন করা সত্বেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছেনা। প্রতিবার নির্বাচনের আগে সব দলের নেতা নেত্রীরা আসেন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন, নির্বাচন মিটে গেলেই সেই প্রতিশ্রুতির কথা তারা ভুলে যান বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যা দূর না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
siliguri: এক রাতের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির জাবরাভিটা আন্ডারপাস
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla