বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিকের বাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দেবার অভিযোগ। গ্যারেজে রাখা সাংবাদিকের জামাই বাবুর গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার ব্যারাকপুর-বারাসত রোডের বটতলা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিজের বাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত চিত্র সাংবাদিক সৈকত গাঙ্গুলি। সূত্র বলছে, সৈকত গাঙ্গুলির পিতা প্রয়াত খোকন গাঙ্গুলি ওই অঞ্চলের সিপিএম নেতা ছিলেন। কারা, কি কারনে ওই গ্যারেজে আগুন লাগিয়ে দিল, তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। প্রসঙ্গত, ব্যারাকপুর বটতলা এলাকায় রাস্তার ধারে শুক্রবার রাতে একটি এবং রবিবার রাতে আরও একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারংবার বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। পুড়ে যাওয়া গাড়ির মালিক সূচন্দন বিশ্বাস বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। তবুও কি কারনে গ্যারেজে আগুন লাগানো হল, তা বলতে পারবো না।
Barrackpore: ব্যারাকপুর বটতলা এলাকায় সাংবাদিকের বাড়ির গ্যারেজে আগুন, ভস্মীভূত একটি গাড়ি
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla