লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে। স্থানীয় সূত্রের খবর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছু দূরে ডোম পাড়ার কাছে স্টেশন থেকে কিছুটা দূরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর স্টেশন থেকে খানিকটা দূরে মাঝামাঝি লাইনে শিশুরা খেলার সময় আচমকা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। সেখানে একটি শিশু পড়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন সকল শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উলুবেড়িয়া থানা ও রেল পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেছেন উলুবেড়িয়া স্টেশনের কাছে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। নিহত তিন শিশুর নাম আমিনুর মোল্লা, জসিম মোল্লা ও শেখ নাসিরউদ্দিন বলে জানা গেছে।
Uluberia: লোকাল ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু উলুবেড়িয়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper