শুক্রবার দলীয় নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞের আয়োজন হাওড়ার ডোমজুড় তৃণমূল যুব কংগ্রেসের সলপ এলাকার দলীয় কর্মীরা। হিন্দু, মুসলিম একযোগে এই যজ্ঞের আয়োজন করেন তাঁরা। কয়েকদিন পূর্বে আমেরিকাতে চোখের অপারেশন করার জন্য যান তিনি। সেখানেই গতকালকে একটি চিকিৎসা কেন্দ্রে ৭ ঘন্টা ধরে চোখের জটিল অপারেশন হয়। মুখ্যমন্ত্রীও গতকালকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে দুয়া ও হোম-যজ্ঞ সহকারে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন পাশাপাশি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একত্রিত হয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিচ্ছেন তাঁরা বলেই সংগঠন সূত্রে খবর।
Domjur: হাওড়ার সলপে অভিষেক বন্দোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper