মঙ্গলবার , ফেব্রুয়ারি 24 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার এর ডিআরএম কে স্মারকলিপি দিলেন সাংসদ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার এর ডিআরএম কে স্মারকলিপি দিলেন সাংসদ রেলের আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশনের ডি আর এম কে স্মারকলিপি দিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। মঙ্গলবার ডি আর এমকে স্মারকলিপি প্রদান করে বেরিয়ে এসে সাংসদ জানান তিনি বেশ কিছু দাবি জানিয়ে এই স্মারকলিপি দিয়েছেন। দাবি গুলির মধ্যে অন্যতম হলো কামাখ্যাগুড়িতে ও বীরপাড়ায় রেল ওভারব্রীজ নির্মানের কাজ দ্রুত শুরু করা এবং আলিপুরদুয়ার জংশন ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেওয়া। তিনি আরও জানান স্মারকলিপি গ্রহন করে ডি আর এম দেবেন্দ্র কুমার সিং জানিয়েছেন কামাখ্যাগুড়িতে রেলের ওভারব্রিজ নির্মানের জন্য পচান্নব্বই কোটি টাকা মঞ্জুর করেছে রেল এবং তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।অপরদিকে বীরপাড়া রেল ওভারব্রীজ নির্মানের জন্য সাতাত্তর কোটি টাকা মঞ্জুর হয়েছে কিন্তু টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তার প্রস্তুতি চলছে। ট্রেনের স্টপেজ নিয়ে ভাবনা চিন্তা করার আশ্বাস দিয়েছেন ডি আর এম। সাংসদের দাবি তিনি বারবার সংসদে বিষয়গুলি উপস্থাপন করেছেন তার ফলেই এগুলি বাস্তবায়নে এগিয়ে এসেছে রেল দপ্তর। এদিন সাংসদের সাথে ছিলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।