শুখা মরশুম (Alipurduar) থেকে শুরু করে বর্ষাকালে জল জমে থাকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে । এমনটাই দেখা গেল ওই হাসপাতালে গিয়ে সোমবার বিকেল চারটে নাগাদ। সারা বছর ধরে নিকাশি নালায় জমে রয়েছে জল নোংরা আবর্জনায় পরিপূর্ণ।। আর সেই নোংরা আবর্জনা জল থেকেই উৎপন্ন হচ্ছে মশার। রীতিমতো ম্যালেরিয়ার আতুর ঘরে পরিণত হয়েছে কামাক্ষ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের সামনে অংশ। একদিকে নিকাশি নালায় জমে রয়েছে জল নোংরা আবর্জনা অন্যদিকে বেশ কিছু ব্যবসায়ী বাইরে থেকে নোংরা আবর্জনা ফেলছেন হাসপাতাল চত্বরে। যদিও স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন নোংরা আবর্জনা ফেলানো নিয়ে বারবার সাবধান করা হচ্ছে তবুও কাজ হচ্ছে না । তবে কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশেই গ্রামীন হাসপাতালের এই চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন আমজনতা প্রশাসনের দিকে।
Alipurduar: ম্যালেরিয়ার উৎপত্তিস্থল কামাখ্যাগুড়ি হাসপাতালে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper