আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। সোমবার এই রাস্তার কাজের সূচনা করে সাংসদ জানান রাজ্য৷ সরকারের পথশ্রী চতুর্থ পর্যায় প্রকল্পে এই রাস্তাটি নির্মিত হবে পুরোটাই সিমেন্ট কংক্রিটের ঢালাই দিয়ে। এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীন উন্নয়ন পর্ষদ এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা আর্থিক মঞ্জুরী দিয়েছে। গ্রামে পাকা রাস্তা নির্মান হবে এই খবরে খুশী বাসিন্দারা। উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যগন ও গ্রামবাসীগন।
Alipurduar: পথশ্রী চতুর্থ পর্যায়ের রাস্তার কাজের সুচনা করলেন সাংসদ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper