বৃহস্পতিবার , মার্চ 12 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নে পৌরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেট

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নে পৌরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেটআলিপুরদুয়ার (Alipurduar) পৌরসভার উদ্যোগে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের প্রবেশপথে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেট। আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান গেট তিনটির নির্মান কাজ প্রায় নব্বই ভাগ হয়ে গিয়েছে। গেট তিনটি নির্মান করা হচ্ছে আলিপুরদুয়ার শহরের তিনটি প্রবেশপথে। একটি নির্মিত হচ্ছে শোভাগঞ্জে, আরেকটি ফ্লাইওভার এর মুখে ও আরেকটি বীরপাড়ায় কালজানি সেতুতে ওঠার মুখে। তিনি আরও জানান গেট তিনটি নির্মান হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে ও পর্যটকদের আকৃষ্ট করবে। তিনটি গেট নির্মানে ব্যয় হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। গেট নির্মান কাজের সমালোচনা করে বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস বলেন এটি অপরিকল্পিত কাজ, এমনিতেই শহরের প্রবেশ পথ সঙ্কীর্ণ, গেট নির্মান হলে তা আরও সঙ্কীর্ন হয়ে যাবে ফলে শহরে যানবাহন প্রবেশ করতে সমস্যার সৃষ্টি হবে। আসলে পৌরসভা উন্নয়ন মূলক কোনো কাজ করতে ন্স পেরে বিধানসভা নির্বাচনের আগে লোক দেখানোর জন্য গেট নির্মান করছে। অপরদিকে শহরবাসী এই কাজকে স্বাগত জানিয়ে বলেছেন গেট তিনটি নির্মান হলে শহরের সৌন্দর্য এক নতুন মাত্রা লাভ করবে ও শহরের তিনটি প্রবেশ পথ নতুন অলংকারে ভূষিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।