রহিমাবাদ (Alipurduar) চা বাগানে পানীয় জলের সমস্যা চলছে দীর্ঘদিন যাবত। এলাকার বাসিন্দারা বারবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনরকম সহযোগিতা পাচ্ছেন না। বিধানসভা ভোটের প্রাক্কালে রহিমা বাদ এলাকায় পানীয় জলের সমস্যা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে। রাজ্যের এত উন্নয়নের পরেও রহিমা বাদ এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান কেন হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ বাসিন্দাদের মধ্য থেকেও। প্রতিদিন একটি মাত্র গভীর নলকূপের উপর প্রচুর লোকের নির্ভর করতে হচ্ছে। বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি সরবরাহের জন্য জলের ট্যাংক তৈরি হলেও এখনো সেটি থেকে জল বাড়ছে না সাধারণ বাসিন্দারা আর এর ফলেই ভোটের প্রাক মুহূর্তে ক্ষোভে ফুসছেন ভোটাররা।
Alipurduar: ভোটের মুখে পানীয় জলের সংকট নিয়ে সরব ভোটাররা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper