আলিপুরদুয়ার জেলা পুলিশের ফালাকাটা থানার পুলিশ (Alipurduar) গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শুক্রবার থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় আট হাজার চারশো ছিয়ান্নব্বইটি নিষিদ্ধ মাদক ট্যাবলেট। পুলিশ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার করা ট্যাবলেট গুলি স্পাজমো …
Read More »Eiyug
Jalpaiguri: রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় তিনদিনের বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের উদ্বোধন
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি (Jalpaiguri) দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় আয়োজিত হচ্ছে তিন দিন ব্যাপী বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। বেলাকোবা পাব্লিক ক্লাব ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সুচনা হয়। তারপর মঞ্চে।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত। উপস্থিত ছিলেন …
Read More »Alipurduar: চিতাবাঘের হানায় আহত চা শ্রমিক
বৃহস্পতিবার সকালে (Alipurduar) আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে চিতাবাঘের হামলায় আহত হলেন এক চা শ্রমিক। জানা গেছে চা বাগানের ১১/বি নম্বর সেকশনে এদিন সকালে একটি চিতাবাঘ আচমকাই হামলা চালায় এক চা শ্রমিকের উপর। চিতাবাঘের গর্জন ও আক্রান্ত শ্রমিকের ভয়ার্ত চীৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে এলে চিতাবাঘটি চা শ্রমিককে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার …
Read More »Elephant attack : বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের, এলাকায় শোকের ছায়া
বুধবার গভীর রাতে (Elephant attack)একটি বাইকে করে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন অজয় ওঁরাও ও সঞ্জয় ওঁরাও নামে দুই ভাই। সেই সময় তারা বাইক নিয়ে পড়ে যান একটি বুনো হাতির সামনে। রাস্তা জুড়ে সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়ে থাকা বিশালদেহি বুনোকে দেখে বাইক দাঁড় করিয়ে দেন বাইক চালক একভাই। তখন বুনো হাতিটি হামলা চালায় বাইক আরোহী দুই ভাইয়ের উপর। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে …
Read More »Murshidabad: উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান মহিলা থানার উদ্যোগে
মুর্শিদাবাদ পুলিশ জেলার (Murshidabad) বহরমপুর মহিলা থানার উদ্যোগে বুধবার কালিতলাদিয়া রাজা জগৎকিশোর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এক সচেতনতা মূলক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু পাচার ও সাইবার অপরাধ বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের সচেতন করা হয়। প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত ছাত্রীদের বিষয়গুলি সম্পর্কে অবহিত করা হয়। উপস্থিত ছিলেন বহরমপুর মহিলা পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীগন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন ও ছাত্রীরা। …
Read More »Alipurduar: আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কর্মীদের অভিযান চোলাই মদ তৈরির ঠেকে
রাজ্য আবগারি দপ্তরের কুমারগ্রাম (Alipurduar) সার্কেলের কর্মীরা বুধবার দিনভর কুমারগ্রাম থানার অন্তর্গত রাধানগর, দলদলি, চ্যাংমারি, পাগলারহাট ও হলদিবাড়ি গ্রামে চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালান। আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান এদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পনেরো লিটার চোলাই মদ ও তিনশো লিটার চোলাই মদ তৈরির উপকরন নষ্ট করা হয়েছে। উল্লেখ্য এসব এলাকায় চোলাই …
Read More »Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন শিলিগুড়ির দ্বিতীয় ইনটেক ওয়েল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বুধবার দার্জিলিং থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন শিলিগুড়ির ফুলবাড়িতে নির্মিত দ্বিতীয় ইনটেক ওয়েল। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ গন, পৌর নিগমের কাউন্সিলর গন ও পৌর নিগমের আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান এই ইনটেক ওয়েল এর কাজ শেষ হয়েছে। চলছে পানীয় জল সরবরাহের জন্য কয়েকটি …
Read More »vote Alipurduar: মাদারী হাট এর উপ নির্বাচনে স্পর্শকাতর বুথ নেই ঘোষণা নির্বাচন দপ্তরের
রাত পোহালেই (vote ) ভোট মাদারী হাটে। এবার মাদারী হাটে উপ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ কুড়ি হাজার ৩৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ৯৭০ জন পুরুষ ভোটার ১ লাখ আট হাজার ৩৬৭ জন। উপ নির্বাচনে ২৪৩১ জন নতুন ভোটার তাদের মত দান করবেন । উপনির্বাচনে প্রার্থীর সংখ্যা সাত জন । যদিও মূলত লড়াই হবে তৃণমূল …
Read More »siliguri: জাল আধারকার্ড তৈরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই
জাল আধারকার্ড তৈরির (siliguri) কাজে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি থেকে দুই জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন খড়িবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য চলতি মাসের নয় তারিখ খড়িবাড়ি থানার পুলিশ গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে থানা এলাকার বাতাসীতে একটি কল সেন্টারে হানা দিয়ে তিনটি জাল আধারকার্ড সহ সোনাই সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃত সোনাইকে আদালতে পেশ করে …
Read More »siliguri: গরু বোঝাই পিক আপ ভ্যান আটক করে বিক্ষোভ এলাকাবাসীর
গরু বোঝাই (siliguri) পিক আপ ভ্যান আটক করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দারা। তাদের অভিযোগ একটি ছোটো পিক আপ ভ্যানে করে খুব খারাপভাবে গরু গুলি নিয়ে যাওয়া হচ্ছিলো। জানা গেছে এদিন দুপুরে বাসিন্দাদের নজরে আসে একটি পিক আপ ভ্যান করে খুব খারাপভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে। বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা পিক আপ ভ্যানটিকে আটক করে গরু নিয়ে …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper