বৃহস্পতিবার , এপ্রিল 9 2026

Nitin Nabin BJP : আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Nitin Nabin BJP : আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন  সোনাপুর পূজারী সংঘ ফুটবল (BJP ) ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে। এদিন বিকেল চারটা নাগাদ সর্বভারতীয় বিজেপির সভাপতি নিতিন নবীন  এসে পৌঁছান। মঞ্চে তাকে বরণ করেন বিজেপি নেতারা। ভাষণ দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন  বলেন পশ্চিমবঙ্গের নামটাকে খারাপ করার চেষ্টা করছে টিএমসির লোকেরা। এখান থেকে সবাই বাইরে চলে যাচ্ছে ও বাংলা দেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে তাদের সমর্থন করছে তৃণমূল। দিদি তৃণমূলের দুর্নীতি নিয়েও সোচ্চার হয়েছেন ভাষণ দিতে গিয়ে। আলিপুরদুয়ার বিধানসভার বিজেপির প্রার্থী পরিতোষ দাসের সমর্থনে পশ্চিমবঙ্গকে তৃণমূল মুক্ত করার আবেদন জানান বিজেপি সমর্থকদের কাছে। আলিপুরদুয়ার বিধানসভার সাংসদ মনোজ টিগ্গা বলেন বিজেপি সরকার গঠন করার পরেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের দেড় হাজার টাকার বদলে অন্নপুর্না ভান্ডরে তিন হাজার টাকা দিবেন। এদিন বিজেপির অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।