দিনহাটার (CoochBehar) বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার তার বিধানসভা কেন্দ্রের বড়শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায় জন সংযোগ কর্মসূচি করলেন। মন্ত্রী এদিন এই এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি যান, তাদের সাথে কথা বলেন। এলাকার সমস্যা, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হচ্ছে কি না এসব বিষয়ে খোঁজ খবর নেন। এলাকাবাসীর সমস্যার কথা শুনে সেগুলি সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীর এই কর্মসূচি কে কটাক্ষ করেন বিরোধীরা। মন্ত্রী বিরোধীদের কটাক্ষকে পাত্তা না দিয়ে বলেন তিনি বছরভর তার এলাকায় সাধারন মানুষের পাশে থাকেন ও তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন।
CoochBehar: জন সংযোগ কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper