শুক্রবার , মার্চ 13 2026
Breaking News

Dakshin Dinajpur: দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ,দক্ষিন দিনাজপুর

Dakshin Dinajpur: দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ রাজ্যে বিধানসভা (Dakshin Dinajpur) নির্বাচনের দিনক্ষন ঘোষনা না হলেও রাজ্যের প্রতিটি জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর তারা এসেই রাজ্য পুলিশের সাথে যৌথভাবে শুরু করেছে জেলায় জেলায় রুট মার্চ। শুক্রবার দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে দেখা গেলো কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে। জানা গেছে সাধারন মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করে আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই রুটমার্চ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই রুট মার্চ চলবে জেলা জুড়ে। সাধারন মানুষ যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন সেই লক্ষ্যে তাদের আশ্বস্ত করা হচ্ছে রুট মার্চের মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।