সোমবার , মার্চ 16 2026
Breaking News

Election WB 2026: ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দিল্লি

Election WB 2026: ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায় ২০২৬ এর (Election ) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন । রবিবার বিকেল চারটায় দিল্লিতে ২০২৬ এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার‌ । ২৬ এর বিধানসভা নির্বাচন দু দফায় হবে । প্রথম দফা নির্বাচন ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে‌ । এদিন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান , “জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছে । নতুন সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে তাঁদের নামও যুক্ত হবে যাবে ফাইনাল লিস্টে”।২০২৬ সালের ২ দফায় হতে চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা । ৪ মে ভোট গণনা হবে ২৯৪ টি আসনে হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন এও জানিয়েছে, হিংসামুক্ত ,শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হবে । ৩০ মার্চ প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রথম দফার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । এই তালিকা অনুযায়ী ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন নিষ্পত্তির কাজ চলছে কলকাতা হাইকোর্টের নিয়োগ করা ৭০০-এর বেশি জুডিশিয়াল অফিসারদের দ্বারা।দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ২ এপ্রিল। মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ হল ১০ এপ্রিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।