শুক্রবার , ফেব্রুয়ারি 20 2026
Breaking News

Howrah: হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ারহাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটির (Howrah) ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল পড়ুয়ার । পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুই স্কুলপড়ুয়া বাইকে করে হাওড়ার পাঁচলার দিক থেকে অঙ্কুরহাটির দিকে আসছিলো । হঠাৎ ই সে সময় বাইকটির পিছনে একটি লরি ধাক্কা মারলে তারা দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন স্কুলপড়ুয়ার । আর একজন কে গুরুতর জখম অবস্থায় প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ,পরে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত স্কুল পড়ুয়ার নাম সারওয়ার নস্কর(১৩)। বাড়ি ডোমজুড়ের কোরলা এলাকায় । গুরুতর জখম স্কুলপড়ুয়ার নাম মহম্মদ কায়েব (১৫)। বাড়ি পাঁচলার হাকোলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ । যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে ,এদিন দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।