বৃহস্পতিবার , ফেব্রুয়ারি 26 2026
Breaking News

Jalpaiguri: জলপাইগুড়ির হেড পোস্ট অফিস বিল্ডিং বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: জলপাইগুড়ির হেড পোস্ট অফিস বিল্ডিং বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি জলপাইগুড়ি হেড পোস্ট অফিস (Jalpaiguri) বিল্ডিং বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি মেল , আতঙ্ক ঘটনাস্থলে বিশেষ পুলিশি তল্লাশি।রাজ্যের বেশ কিছু পোস্ট অফিসের সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মূখ্য ডাক ঘরে আসা এক ই মেল বার্তায় রীতিমত হুমকি দিয়ে জানানো হয় পোস্ট অফিসে আসা পার্সেলের মধ্যে আর ডি এক্স রয়েছে।এমন বার্তা পেতেই নড়েচড়ে বসে জেলার প্রধান ডাক ঘর কর্তৃপক্ষ।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্তের নেতৃত্বে বোম স্কোয়াড ,পুলিশ কুকুর সহ জেলা গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা।এই প্রসঙ্গে জেলা গোয়েন্দা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ই মেলে একটি হুমকি দেওয়া হয়েছে, ঠিক যেমনটি রাজ্যের অন্যান্য পোস্ট অফিস গুলোতে দেওয়া হয়েছে।আমরা বিশেষ গুরুত্ব দেয়া বিষয়টি খতিয়ে দেখছি।অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস এর পোস্ট মাস্টার, দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, বোম স্কোয়াড এসেছিল, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে পোস্ট অফিসে আসা সাধারণ গ্রাহক দের আতঙ্ক দুর করে। খবর লেখা অব্দি বর্তমানে এই মুহূর্তে স্বাভাবিক কাজ কর্ম চলছে বলে সূত্রের খবর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।